Magspot Blogger Template

রমজানে বিদ্যুৎ সংকটে হালুয়াঘাট: ইফতার-সাহরিতে অন্ধকার, বোরো চাষ হুমকিতে

প্রতিবেদন: সাআদ মাহমুদর

মজান মাসে ইফতার, সাহরি ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিলেও, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা জুড়ে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রমজানের দ্বিতীয় দিনেও দিনে ২–৩ ঘণ্টার বেশি বিদ্যুৎ মিলছে না।


এলাকাবাসী জানান, ইফতার প্রস্তুতি, সাহরির রান্না এবং তারাবির নামাজ আদায়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গভীর রাতে বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় পানির সংকটও তৈরি হচ্ছে। অন্ধকারে ধর্মীয় ইবাদত-বন্দেগি ও নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে জানান বাসিন্দারা।

এদিকে কৃষিনির্ভর ও হতদরিদ্র এই উপজেলায় বিদ্যুৎ সংকটের বড় প্রভাব পড়েছে বোরো মৌসুমে। বর্তমানে ধান রোপণের গুরুত্বপূর্ণ সময় চললেও সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ না থাকায় অনেক কৃষক জমিতে পানি তুলতে পারছেন না। ফলে সময়মতো রোপণ ব্যাহত হচ্ছে এবং ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষকদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অচিরেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, “আমি বিষয়টি দেখছি। কিছুটা সময় লাগবে, তবে সমস্যার সমাধান হবে।”

তবে স্থানীয়দের দাবি, আশ্বাস নয়—দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। রমজানের পবিত্র সময়ে ইবাদত ও কৃষিকাজ নির্বিঘ্ন রাখতে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এখন সময়ের দাবি বলে মনে করছেন হালুয়াঘাট এর সাধারণ মানুষ।

Priyo Haluaghat

প্রধান সম্পাদক: Saad Mahmud © ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। priyohaluaghat। ফোন- +৮৮০১৯৩৮১৮৭৬৭৯। ইমেইল- priyohaluaghat@gmail.com

আপনার ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ

নবীনতর পূর্বতন

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال